কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল লতিফ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন

  

কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল লতিফ

আব্দুল জলিল
১৬-০৪-২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন
কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল লতিফ

স্টাফ রিপোর্টারঃ আবারো কাজিপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রুপকার  আব্দুল লতিফ  (বিএড, এমএড)। একইসাথে এই বি্দ্যালয়টি  উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী। একসময়ের বেহাল দশা থেকে নব্বইয়ের দশকে দায়িত্ব নিয়েই তিনি বিদ্যালয়টিকে একাডেমিক এবং অবকাঠামোগতভাবে শ্রীবৃদ্ধি করেন। এমপিও শিক্ষকের পাশাপাশি একঝাঁক তরুন মেধাবী খন্ডকালিন শিক্ষকের প্রচেষ্টায় তিনি বিদ্যালয়টিকে জেলার মধ্যেও শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্টিত করেছেন। ভালো ফলাফলে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, “ কোন শ্রমই বৃথা যায় না। কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি একনিষ্ঠতা থাকলে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে ধরা দেয়। আমি আমার শিক্ষকদের নিয়ে সেই অসাধ্য সাধনের লক্ষ্যে চেষ্টা চালিয়ে গেছি।তিনি আও বলেন, প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থী বেশী হওয়ায় শাখা খোলার অনুমোদন এনে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। প্রতিবছর পরীক্ষার্থীদের জন্যে অতিরিক্ত পাঠদান, রাত্রিকালিন পাঠদান, সহশিক্ষা কার্যক্রম, উপজেলা জেলায় ও বিভাগে নানা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ। উপজেলা বিজ্ঞান মেলায় অংশ নেয়া, জাতীয় দিবসগুলোতে অংশ নেয়া থেকে শুরু করে সব সেক্টরেই শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় এখন কাজিপুরেরশিক্ষাজীয় ঐতিহ্যের  অন্যতম অংশীদার। আশা করি এই ধারা আমার পরবর্তী প্রধানগণও ধরে রাথবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”   

এদিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যমে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নানাভাবে বিষয়টিকে ঘিরে প্রশংসাসূচক পোস্ট দিয়ে যাচ্ছেন।প্রাক্তনি শিক্ষার্থী সাকিব আল হাসান একটি ছেবি পোস্ট করে নিচে লিখেছেন, “  

 “ইনি আমার স্কুলের প্রধান শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের স্কুলের স্বপ্নদ্রষ্টা। দিন-রাত তাঁর ভাবনায় থাকে স্কুলের উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন। তাঁর অক্লান্ত পরিশ্রম, সততা ও দূরদর্শিতায় গ্রামের এই স্কুল আজ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।

আমি যখন এই স্কুলে পড়তাম, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাহস পেয়েছি মূলত তাঁর অনুপ্রেরণায়। আমার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল।

এবারও তিনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সম্মানে ভূষিত হয়েছেন, এ যেন তাঁর পরিশ্রমেরই সার্থক স্বীকৃতি। স্যার, আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা “

এছাড়া ওই বিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।


আব্দুল জলিল ১৬-০৪-২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 31 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com