কাজিপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন এমপি সেলিম রেজা
১৫ এপ্রিল, ২০২৬ ০৫:৫৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

আব্দুল জলিল
১১-০৪-২০২৬ ০৬:১০ অপরাহ্ন
কাজিপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  ১ হাজার ৭০ জন   ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পাট, তিল ও আউশ ফসলের জন্য প্রণোদনার বীজ - সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এই বিতরণকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। 

চলতি  অর্থবছরে খরিপ মৌসুমে বিতরণকৃত কৃষকদের মধ্যে  চলতি অর্থবছরে খরিপ মৌসুমে বিতরণকৃত কৃষকদের মধ্যে ৬২০ জন পেয়েছেন ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ২৫০জন পেয়েছেন ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি,ও ১০ কেজি এমওপি সার এবং ২০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি তিল বীজ  ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমও পি সার ।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা  কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্পসারণ অফিসার মোজাহিদুল  ইসলাম,  বিএনপি নেতা আব্দুস সালাম, এ্যাডভোকেট রবিউল হাসান।


আব্দুল জলিল ১১-০৪-২০২৬ ০৬:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 56 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com