ক্রীড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে - এমপি সেলিম রেজা
১৫ এপ্রিল, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

ক্রীড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে - এমপি সেলিম রেজা

আব্দুল জলিল
১১-০৪-২০২৬ ০৬:০৭ অপরাহ্ন
ক্রীড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে - এমপি সেলিম রেজা

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন,  “ক্রীড়াই পারে বর্তমান যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। স্স্থু ও সুন্দর জীবনের পথে  এগিয়ে যাবার অনুপ্রেরণার অন্যতম অনুষঙ্গ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা।  এ লক্ষে বর্তমান সরকার কাজিপুরের স্কুল -কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রি বিতরণ করছে। ”

শনিবার বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া সামগ্রি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা এমপি  এসব কথা বলেন।

 চলতি বছর উপজেলার ৫০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক, ১৬টি কলেজ, ৬টি কারিগরি এবং ১১টি মাদ্রাসা, এছাড়াও ১৩টি মডেল প্রাইমারি স্কুলকে এই সামগ্রি প্রদান করা হয়।

 পরে প্রধান অতিথি বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা  কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, বিএনপি নেতা আব্দুস সালাম, এ্যাডভোকেট রবিউল হাসান প্রমূখ।   


আব্দুল জলিল ১১-০৪-২০২৬ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 47 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com