কাজিপুরের কয়েকশ পৌরবাসী পেলো লাশ নিয়ে কবরস্থানে যাবার রাস্তা
০৭ এপ্রিল, ২০২৬ ০২:৫৪ পূর্বাহ্ন

  

কাজিপুরের কয়েকশ পৌরবাসী পেলো লাশ নিয়ে কবরস্থানে যাবার রাস্তা

আব্দুল জলিল
০৫-০৪-২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
কাজিপুরের কয়েকশ পৌরবাসী পেলো লাশ নিয়ে কবরস্থানে যাবার রাস্তা

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার কয়েকশ গ্রামবাসী পেলো লাশ নিয়ে কবরস্থানে যাবার রাস্তা।আজ (৫ এপ্রিল) রবিবার সকাল দশটায় জনগুরুত্বপূর্ণ রাস্তাটির  ঢালাই  কাজের  উদ্বোধন করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। 

 পৌরসভার  মাজাহারুল ইসলাম মিলিটারির বাড়ী হতে কবরস্থান হয়ে আব্দুর রাজ্জাকের বাড়ী পর্যন্ত ৪০০ মিটার এই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯৩ লক্ষ টাকা। তুহিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আরসিসি এই রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।

উদ্বোধনকালে  কাজিপুর পৌরসভার সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ্যে এস এম সাহু সুলতান, কাজিপুর উপজেলা  প্রেসক্লাবের সভাপতি  শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক এনামুল হক  উপস্থিত ছিলেন ।

উদ্বোধনকালে ইউএনও বলেন, “গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি নির্মিত হলে মহল্লার কয়েকশো পৌরবাসীর চলাচলের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া মহল্লাবাসীর লাশ কবরস্থানে নিয়ে যাবার অনেকদিনের দুর্ভোগ লাঘব হবে।”  


আব্দুল জলিল ০৫-০৪-২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com