কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা
০৪ এপ্রিল, ২০২৬ ০২:৩০ পূর্বাহ্ন

  

কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা

আব্দুল জলিল
০৩-০৪-২০২৬ ০৫:২২ অপরাহ্ন
কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা

স্টাফ রিপোর্টারঃ  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া গত বৃহস্পতিবার (২এপ্রিল) সিরাজগঞ্জে জেলার কাজিপুর আমলী আদালতে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে মামলার এজাহার নামীয় আফসার আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার মুদি দোকানে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরে হামলাকারীরা তার বসতবাড়িতেও হামলা চালিয়ে নগদ প্রায় ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ করা হয়েছে। এতে মোট ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগীর।

এ ঘটনায় আফছার আলীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “লালু মিয়া অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। এতে বাধা দিলে উল্টো তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন বলেন, “ যতদূর জানতে পেরেছি চাঁদা না পেয়ে একটি চক্র এ হামলা চালিয়েছে। ”

শুক্রবার(৩ এপ্রিল) বিকেলে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, “ মামলা সংক্রান্ত আদালতের একটি কপি পেয়েছি। নির্দেশনা মোতাবেক খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”


আব্দুল জলিল ০৩-০৪-২০২৬ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 10 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com