কাজিপুরে নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
২০ মে, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৪-০৩-২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন
কাজিপুরে নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও ঈদ পূর্ণমিলনী উদযাপিত হয়েছে। এতে  সাবেক ও বর্তমান মিলে মোট ১ হাজার ৬০০  শিক্ষার্থী অংশ নেন। দুইদিননব্যাপী এই অনুষ্ঠানের উব্দোধন করা হয় ২৩ মার্চ (সোমবার) সকাল ৯ টায়। এদিন  সকল শিক্ষার্থীর অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালি  এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিলো পরিচিত পর্ব, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। মঙ্গলবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া দেশের নামকরা কয়েকজন শিল্পীও সঙ্গীত পরিবেশন করেন।

সুবর্ণ জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি প্রভাষক খসরু পারভেজ। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক উন্নয়নকল্পে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 নাটুয়ারপাড়া কেবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল মান্নান চাঁনের সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  প্রাক্তন শিক্ষার্থী ও  প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকার প্রকৌশলী শওকত আলী, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ আব্দুস সালাম, সুর্বণ জয়ন্তী উদযাপন পরিষদের সম্পাদক সেলিম রেজা, সদস্য ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, খোকন রাজ প্রমূখ।

অনুষ্ঠানে সুর্বণ জয়ন্তী উদযাপন পরিষদের উপদেষ্টা ও আলমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, “ ৫০ বছর পূর্তির এই আয়োজন শুধু একটি উদযাপন নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরির এক অনন্য উদ্যোগ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ, যা অংশগ্রহণকারীদের হৃদয়ে রেখে যাবে এক অনন্য অনুভূতি।” 


আব্দুল জলিল ২৪-০৩-২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com