শিরোনামঃ
আব্দুল জলিল ২৪-০৩-২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে মজুত করা ৬৯ লিটার পেট্রোল উদ্ধার করে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায়
উপজেলার মেঘাই বাজারে তেলের দাম নিযন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তেলের দাম অতিরিক্ত নেওয়ায় এক দোকানদার কে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত ।অভিযুক্ত দোকানদার উপজেলার সাউদতলা গ্রামের লুৎফর রহমানের পুত্র রাজু রানা।একইসাথে ওই দোকান থেকে ৬৯ লিটার পেট্রোল উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। তিনি আরও জানান, " কোথাও তেলের দাম অতিরিক্ত নিলে সংবাদ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। একইসাথে জনগণকে পরামর্শ দিয়ে তিনে বলেন, “ যে কেউ ইচ্ছে করলে অবৈধ মজুদের সন্ধান পেয়ে তা ভোক্তা অধিকারে অনলাইনে লিখিত আকারে জানাতে পারেন। সে মোতাবেক অভিযান পরিচালিত হলে এবং ঘটনার সত্যতা পেলে সেখানে যে অর্থদন্ড করা হবে তার ২৫ ভাগ অর্থ তথ্যদাতাকে প্রদান করা হবে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com