কথা রেখেছেন এমপি সেলিম রেজা- ১৫ হাজার মুসল্লি পেলো নতুন ঈদগা মাঠ
০৭ মে, ২০২৬ ০৭:২২ পূর্বাহ্ন

  

কথা রেখেছেন এমপি সেলিম রেজা- ১৫ হাজার মুসল্লি পেলো নতুন ঈদগা মাঠ

আব্দুল জলিল
১৮-০৩-২০২৬ ০৫:৪০ অপরাহ্ন
কথা রেখেছেন এমপি সেলিম রেজা- ১৫ হাজার মুসল্লি পেলো নতুন ঈদগা মাঠ

স্টাফ রিপোর্টারঃ  

কথা রেখেছেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রতিশ্রুতি পূরণে  মাত্র এক মাসে কোটি টাকা ব্যয়ে কাজিপুরের মুসলিমপাড়া এলাকায় বিশাল ঈদগাহ মাঠের ব্যবস্থা করলেন তিনি। এরইমধ্যে ঈদগা মাঠের নির্মাণ কাজ দেখে খুশি এলাকার সাধারণ জনগণ। এবার একটা নতুন ঠিকানায় নিশ্চিন্তে ঈদের নামাজ পড়তে পারবেন তারা। 

 জানা গেছে, মুসলিমপাড়াসহ তৎসংলগ্ন এলাকার মানুষের জন্যে দীর্ঘদিন যাবৎ নিজেদের কোনো ঈদগাহ মাঠ ছিলো না। একারণে প্রতিবছরই ঈদের নামাজের জন্য এই এলাকার স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ছুটতে হতো  কখনো স্কুল মাঠে, কখনো খোলা জায়গায় বা ছোট ছোট স্থানে। তাও আবার একসাথে পুরো গ্রামের মানুষ নামাজ পড়তে পারতো না। ভাগ হয়ে তাদের নামাজ আদায় করতে হতো।

নির্বাচনের পূর্বে সেলিম রেজা বিষয়টি উপলব্ধি করে এলাকাবাসীকে কথা দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার মাত্র এক মাসের মধ্যে সংসদ সদস্য সেলিম রেজার প্রচেষ্টায় কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বিশাল ঈদগাহ। নির্মিতব্য ঈদগা মাঠে প্রায় ১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভোটের কালি মোছার আগেই সংসদ সদস্য এলাকার মানুষের জন্য ঈদগাহের ব্যবস্থা করেছেন। ঈদগাহটি এখন শুধু নামাজের স্থান নয়, বহু বছরের অপেক্ষা ও মানুষের আশা পূরণের প্রতীক।

এ বিষয়ে সংসদ সদস্য সেলিম রেজা বলেন“ দীর্ঘ ১৭ বছরে কাজিপুরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। নির্বাচনের পর জনগণের পাশে থাকার চেষ্টা করছি। জনগনের মাঠের অভাব বুঝে জমিওয়ালাদের কাছ থেকে জমি কিনে মাঠের ব্যবস্থা করেছি। এই মাঠে দশ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন।” তিনি আরও জানান, “স্বাধীনতার ৫৪ বছর পর কাজিপুরে বিএনপি জয়ী হয়েছে এবং এই ৫ বছরে ৫৪ বছরের চেয়ে বেশি উন্নয়ন করা  ইনশা আল্লাহ।”


আব্দুল জলিল ১৮-০৩-২০২৬ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 72 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com