কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মোস্তাফিজ
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:১২ অপরাহ্ন

  

কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মোস্তাফিজ

আব্দুল জলিল
১৪-০৩-২০২৬ ০৫:১৭ অপরাহ্ন
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মোস্তাফিজ

স্টাফ রিপোর্টারঃ  ডেঙ্গু সচেতনতায় কাজিপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। শনিবার( ১৪ মার্চ) সকাল দশটায় তিনি কাজিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন এলাকা, পরিষদ সংলগ্ন আবাসিক এলাকার পুকুর ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এ কাজে আরও সহায়তার হাত বাড়ান উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, কাজিপুর পৌরসভা, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যগণ।

এসময় ইউএনও বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কাজে অংশগ্রহণ করে বর্ষা মৌসুমের আগেই ব্যক্তি পর্যায়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।একই সাথে আজকে উপজেলা প্রশাসনের আহবানে এই কাজে অংশগ্রহণের জন্য  সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।” 


আব্দুল জলিল ১৪-০৩-২০২৬ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 81 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com