কাজিপুরে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:১২ অপরাহ্ন

  

কাজিপুরে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

আব্দুল জলিল
১২-০৩-২০২৬ ০৩:০৩ অপরাহ্ন
কাজিপুরে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

স্টাফ রিপোর্টারঃ  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জন্যে বরাদ্দকৃত সৌদি সরকারের (কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার) এর দেয়া উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ)  দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের সামনে থেকে এই খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেস্তাফিজুর রহমান। উপজেলার ৫৫ টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মোট ১ হাজার চারশ শিক্ষার্থীর মাঝে এই খেজুরের প্যাকেট বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, “খেজুরগুলো জেলা থেকে পাওয়া মাত্রই আমরা লিস্ট করে আজকে সেগুলো শিক্ষার্থী অনুপাতে বিতরণ করে দিয়েছি।”

 বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১২-০৩-২০২৬ ০৩:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 570 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com