কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
২২ জুলাই, ২০২৬ ০৫:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

আব্দুল জলিল
১১-০৩-২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন
কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১১ মার্চ) বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দিবস দুটি পালনের লক্ষ্যে নানা বিষয়ে আলোচনায় অংশ নেন কাজিপুর থানার অফিসার ইন চার্জ(তদন্ত) আবু সাঈদ, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিবস দুটি পালনে বিভিন্ন বিষয়ে কমিটি, উপকমিটি গঠনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।

আব্দুল জলিল ১১-০৩-২০২৬ ০৩:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 178 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com