কাজিপুরে গাঁজাবিক্রেতা ও সেবির কারাদন্ড
০৬ মার্চ, ২০২৬ ০৫:০৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে গাঁজাবিক্রেতা ও সেবির কারাদন্ড

আব্দুল জলিল
০৩-০৩-২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন
কাজিপুরে গাঁজাবিক্রেতা ও সেবির কারাদন্ড

 

 

 স্টাফ রিপোর্ট ারঃ সিরাজগঞ্জের কাজিপুরে  গাঁজা  বিক্রেতা ও গাঁজা সেবিকে একইসাথে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের পুত্র, গাঁজা বিক্রেতা মোতাহার হোসেন (৫৫) ও বগুড়ার ধুনট উপজেলার সাতটিকরি গ্রামের নবীর হোসেনের পুত্র ও গাঁজার ক্রেতা এবং সেবি হাফিজুর রহমান (২৫)।

সোমবার( ২ মার্চ)  রাত সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, “কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে হাতেনাতে ওই দুইজনকে ধরে ফেলেন। পরে ধৃত উভয়কে  একহাজার টাকা করে অর্থদন্ড ও তিনমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ”  আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আবু সাঈদ।

 

 

 

 


আব্দুল জলিল ০৩-০৩-২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 18 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com