কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ
০৬ মার্চ, ২০২৬ ০৫:০৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ

আব্দুল জলিল
০২-০৩-২০২৬ ০৪:০২ অপরাহ্ন
কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৬৫ জন খামারি দুই ব্যাচে অংশ নেয়। সোমবার ( ২ মার্চ) সকাল দশটায় কাজিপুর উপজেলা প্রণিসম্পদ অফিসের মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাজিপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. দিদারুল আহসান। অন্যদের মধ্যে প্রশিক্ষণে অংশ নেন উপজেলা ভেটেরিনারি সার্জন তৌহিদুল ইসলাম এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার  ডা. আব্দুল আহাদ। প্রশিক্ষণার্থীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনার নানা দিক শেখানো হয়। প্রাণি পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দুই ব্যাচে শেষ হবে বলে জানা গেছে।


আব্দুল জলিল ০২-০৩-২০২৬ ০৪:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 19 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com