শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৩-২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টার: কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান বলেছেন, “ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শিশুদের মেধা ও মনন গঠনে ভূমিকা রাখবে। এ কারণেই এ বিষয়ের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে“ হৃদয়ে বাংলাদেশকে ধারণ করি, বিতর্কের মাধ্যমে যৌক্তিক সুনাগরিক গড়ি।”
শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বেলা এগারটায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। পরে তিনি নিজেও প্রধান বিচারক ও মর্ডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এডুকেশন সার্ভিসেস (আরচেস) এর সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। দুটি প্যানেলে মোট ছয়জন বিচারক একই সাথে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্ব পালন করেন। ফাইনালে“ দুর্বল শিল্পায়নের জন্যে আমাদের অর্থনৈতিক সংকটই মূলত দায়ী” বিষয়ে তারাকান্দি উচ্চ বিদ্যালয় দল শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ। বিচারক প্যানেলে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আতিকুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল, পুলিশ পরিদর্শক শফিউল আলম, সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ।
সার্বিক সহযোগিতা করেন আরচেস কাজিপুর এর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারি পুষ্টিবিদ আব্দুর রাজ্জাক, সহকারী সমন্বয়কারি সাথী খাতুন, ম্যানেজার সোহাগ রহমান, ও আয়োজনের সমন্বয়কারী শিক্ষক শফিকুল ইসলাম। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com