শিরোনামঃ
আব্দুল জলিল ২২-০২-২০২৬ ০৩:৪২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের গ্রামপুলিশ আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। তিনি বাঐখোলা গ্রামের মৃত সাহালি সরকারের পুত্র ও গান্ধাইল ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন। গত শনিবার দুপুরে তিনি নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগের চিকিৎসা করাচ্ছিলেন। চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে বাংলাবাজার বালিকা বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ শেষে তাকে দাফন করা হয়। জানাযায় অংশ নেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একইসাথে মরহুমের পরিবারকে বিধি মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাস দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com