শিরোনামঃ
আব্দুল জলিল ১৯-০২-২০২৬ ০৪:৩৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের কাজে অংশ নেবার জন্যে আবেদনকারীদের বাছাই করতে ই লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এই লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। লটারিতে উপজেলার ১২ ইউনিয়নের কাজের জন্যে মোট ১২ জন ঠিকাদারকে বেছে নেয়া হয়েছে। মাইজবাড়ি ইউনিয়নে মেসার্স এসপিএস ইঞ্জিনিয়ারিং, সোনামুখীতে এমপি আব্দুল আউয়াল, গান্ধাইলে মারি গোল্ড হস্তশিল্প, খাসরাজবাড়িতে মেসার্স সাদিক ট্রেডার্স, নিশ্চিন্তপুর এম এস সামিউল এন্টারপ্রাইজ, চালিতাডাঙ্গায় এম এস বিসমিল্লাহ ট্রেডার্স, কাজিপুর সদরে মেসার্স আলফি ট্রেডার্স, তেকানি ইউনিয়নে সামির এন্টার প্রাইজ, শুভগাছায় মেসার্স বিশাল এন্টার প্রাইজ, চরগিরিশে মেসার্স ইসলাম ট্রেডার্স, নাটুয়ারপাড়ায় ঐশি কনস্ট্রাকশন এবং মনসুরনগরে মেসার্স বিআর এন্টার প্রাইজ লটারিতে জয়ী হয়েছে।
রাজস্ব খাতে ১ কোটি ৩ লক্ষ এবং উন্নয়নখাতে ১ কোটি ৮ লক্ষ মোট ২ কোটি ১১ লক্ষ টাকার উন্নয়ন কাজ নির্বাচিত ঠিকাদারগণ বাস্তবায়ন করবেন। লটারি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। এসময় উপজেলা প্রকৌশলীর অফিসের কর্মকর্তা, ঠিকাদার ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com