শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-০২-২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে জয়ী সেলিম রেজা জানান, “আমি আগেই ভোটারদের কথা দিয়েছিলাম কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে ধানের শীষে ভোট দিন। তারা কথা রেখেছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করা। আশা করি সে যাত্রায়ও জনগণ আমার সাথে থাকবেন।” শুক্রবার জুমার নামাজ শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে পিতার কবর জিয়ারত করেন শেষে এসব কথা বলেন তিনি।
সিরাজগঞ্জ-১ আসনে স্বাধীনতার পরে এই প্রথমবার ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন সেলিম রেজা। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। ভোটের ব্যবধান- ৭ হাজার ৭৯৮ । মোট ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে। মোট ১৬৫ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ৮৫ হাজার। মোট ছয়জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ/জে
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com