সিরাজগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে সরব মোঃ ইউসুফ আলী (মেহেদী)
১৮ আগস্ট, ২০২৬ ০৫:২২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে সরব মোঃ ইউসুফ আলী (মেহেদী)

নিউজরুম
০৮-০২-২০২৬ ০২:৫০ অপরাহ্ন
সিরাজগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে সরব মোঃ ইউসুফ আলী (মেহেদী)

চৌহালী প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসন থেকে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ ইউসুফ আলী (মেহেদী) ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন।

মোঃ ইউসুফ আলী (মেহেদী) বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, আশা-আকাঙ্ক্ষার কথা সংসদে তুলে ধরতে চাই। ট্রাক প্রতীক হচ্ছে পরিবর্তনের প্রতীক।”

স্থানীয় জনগণ তার প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং তরুণ সমাজের মাঝে তাকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের প্রতি তিনি ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মোঃ ইউসুফ আলী (মেহেদী) সিরাজগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নিউজরুম ০৮-০২-২০২৬ ০২:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com