“মা-বোনেরা একটিবারের জন্যে ধানের শীষে ভোট দিন”-সেলিম রেজা
১৯ মে, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

“মা-বোনেরা একটিবারের জন্যে ধানের শীষে ভোট দিন”-সেলিম রেজা

আব্দুল জলিল
০৮-০২-২০২৬ ০২:১৬ অপরাহ্ন
“মা-বোনেরা একটিবারের জন্যে ধানের শীষে ভোট দিন”-সেলিম রেজা

স্টাফ রিপোর্টারঃ আমার প্রিয় মা ও বোনেরা একটিবারের জন্যে ধানের শীষে একটি করে ভোট দিন। ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে আপনাদের সহযোগিতা কামনা করছি। সমতার উন্নয়ন ও জীবনমান উন্নয়ন ও নদী ভাঙনের কবল থেকে কাজিপুরকে রক্ষায় আপনাদের একান্ত সহযোগিতা চাই।” এমনি করে নারী ভোটারদের নিকটে আকুল আহবান জানান সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী সেলিম রেজা। 

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার সোনামুখী, হরিনাথপুর, ভেওয়ামারা, শুভগাছা নির্বাচনী এলাকার গণসংযোগ করেন। এসময় অনেক নারী সেলিম রেজার  পথসভায় এসে যোগ দেন। এসময় অনেকে সেলিম রেজার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। সেলিম রেজা উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘অন্তত একটিবারের জন্যে সুযোগ দিন। ধানের শীষ ৫৪ বছরের ইতিহাসের অংশ হতে পারলে নদীভাঙনরোধ করে চর এবং বিড়ার মধ্যে উন্নয়ন বৈষম্য দূর করা হবে। এসময় তিনি সকলের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে কাজিপুরকে মডেল হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০৮-০২-২০২৬ ০২:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com