কোনাবাড়ির জনসভায় সেলিম রেজা- ‘ধানের শীষে ভোট দিন উন্নয়নে অংশ নিন’
১৯ মে, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কোনাবাড়ির জনসভায় সেলিম রেজা- ‘ধানের শীষে ভোট দিন উন্নয়নে অংশ নিন’

আব্দুল জলিল
৩০-০১-২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন
কোনাবাড়ির জনসভায় সেলিম রেজা- ‘ধানের শীষে ভোট দিন উন্নয়নে অংশ নিন’

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা বলেছেন, ‘ধানের শীষে ভোট দিন উন্নয়নে অংশ নিন। পরিবর্তনের মার্কা এবার ধানের শীষ মার্কা।’ কোনাবড়ি ও সাভার হেয়াতেপুরে পৃথকভাবে অনুষ্ঠিত সভায় তিনি বক্তব্য রাখেন । শুক্রবার বিকেলে গাজিপুরের কোনাবাড়ির কুদ্দুস নগর মাঠে অনুষ্ঠিত সভায় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা আরও বলেন, ‘বিগত ৫৪ বছরের ইহিতাস বদলাতে এবার ধানের শীষে ভোট দিন। দল আমাকে সম্মান জানিয়ে দলীয় মনোনয়ন দিয়েছেন। এতে করে এই প্রথমবারের মতো আপনাদের ভোটে কাজিপুরের মাটিতে ধানের শীষ বিজয়ী হবে ইনশা আল্লাহ।’

উন্নয়ন বিষয়ে সেলিম রেজা বলেন ‘ কাজিপুরবাসী আপনারা যে যেখানেই কাজের জন্যে অবস্থান করুন না কেনো, সবাই কিন্তু একটি পরিবর্তনের পথে ভোট দেবার জন্যে অপেক্ষায় রয়েছেন ।সেই অপেক্ষার অবসানকল্পে, উন্নয়নের পথে হাঁটতে আগামী ১২ ফেব্রুয়ারি চাই আপনাদের একটি করে ভোট।’

 বক্তব্যে তিনি সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নিশ্চিতকরণ, চর এবং বিড়ার পার্থক্য ঘোচাতে যমুনা উপজেলা গঠন, নদী বন্দরের গতিশীলতা আনায়ন, যমুনাকে শাসন করে সম্পদে পরিণতকরণ, স্থানীয়ভাবে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনকে অগ্রাধিকার দেবার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় কাজিপুরের কয়েক হাজার মানুষ অংশ নেন।

জনসভা ও গণসংযোগে অংশ নেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাক হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক সদস্য সচিব সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু প্রমূখ। 


আব্দুল জলিল ৩০-০১-২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 557 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com