কাজিপুরে বিএনপি প্রার্থী সেলিম রেজার উঠান বৈঠক অনুষ্ঠিত
১৯ মে, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে বিএনপি প্রার্থী সেলিম রেজার উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৮-০১-২০২৬ ০৪:২৩ অপরাহ্ন
কাজিপুরে বিএনপি প্রার্থী সেলিম রেজার উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ   নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ আসনে উঠান বৈঠক করেছেন বিএনপির এমপি প্রার্থী সেলিম রেজা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সদরের বাগবাটি, পিপুলবাড়িয়া এবং ছোনগাছা ইউনিয়নের ফুলকোচা এলাকায়  উঠান বৈঠক করেছেন। এসময় সেলিম রেজা আসন্ন নির্বাচনে উন্নয়নের মার্কা হিসেবে ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, ‘ বিগত ৫৪ বছরে  ইতিহাসে কাজিপুরের এই আসনে বিএনপি পাস করেনি। এবার সুযোগ এসেছে ইতিহাস পাল্টে উন্নয়নে অংশ নেবার। আপনারা সেই ইতিহাসের অংশীজন হতে এবার ধানের শীষে ভোট দেবেন।

বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা আব্দুল হাই প্রমূখ। এরপর সেরিশ রেজা ওই এলাকায় ভোটের প্রচারণায় অংশ নেন। # (ছবি আছে)

 

  


আব্দুল জলিল ২৮-০১-২০২৬ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 566 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com