ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
১৯ মে, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আব্দুল জলিল
২২-০১-২০২৬ ০৫:০৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ছয় প্রার্থী একমঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক  ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিগুলো মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে আচরণবিধির নানাদিক তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।

অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। এসময় প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২২-০১-২০২৬ ০৫:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com