কাজিপুরে আবাদী জমির মাটি বিক্রিকারীর দন্ড
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন

  

কাজিপুরে আবাদী জমির মাটি বিক্রিকারীর দন্ড

আব্দুল জলিল
২০-০১-২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
কাজিপুরে আবাদী জমির মাটি বিক্রিকারীর দন্ড

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে আবাদী জমির উপরিভাগের মাটি বিক্রি করার একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ইমরুল হোসেন(৩৫)। তিনি উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের সেকান্দার আলীর পুত্র।

 গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২০ জানুয়ারি) দুপুরে হাটশিরা গ্রামে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজার রহমান। এসময় জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকযোগে পরিবহন করে বিক্রির অভিযোগে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী ইমরুলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান,  ‘তাৎক্ষণিক দন্ডের অর্থ পরিশোধ করায় আসামীকে অবমুক্ত করে দেয়া হয়েছে।’

অভিযানে অংশ নেন কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদসহ পুলিশের  ও কাজিপুর সেনাক্যাম্পের একটি দল।


আব্দুল জলিল ২০-০১-২০২৬ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com