কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত
১৮ এপ্রিল, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

  

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৫-০১-২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  

সিরাজগঞ্জের কাজিপুর  সরকারী মনসুর আলী কলেজ-ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীনবরণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার  সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আবুল বাশার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের  অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম। তিনি  শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিয়মিত  ক্লাসে উপস্থিতি সাফল্যের অন্যতম চাবিকাঠি। পাশাপাশি  শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষকদের আদেশ মেনে চললে জীবনে সফল হওয়া সম্ভব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম,  পদার্থ বিদ্যার সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।

 পরে বিজয়ী খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আব্দুল জলিল ১৫-০১-২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com