কাজিপুরে আনোয়ারা আজাদ কারিগরিতে সবুর মওলানা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন

  

কাজিপুরে আনোয়ারা আজাদ কারিগরিতে সবুর মওলানা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৮-১২-২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন
কাজিপুরে আনোয়ারা আজাদ কারিগরিতে সবুর মওলানা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে সবুর মওলানা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ ওয়েল পেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই পরীক্ষায়  উপজেলার, কিন্ডারগার্টেন,  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় থেকে আড়াইঘন্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষা  দুইটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট  কেন্দ্রে মোট ৪০০ জন এবং চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩০০ জন পরীক্ষায় অংশ নিয়েছে।  ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক এবিএম রেজাউল করিম বুলবুল জানান, এই পরীক্ষা  শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষা ও পাবলিক পরীক্ষায় কাজে আসবে।  এলক্ষ্যে আমরা বিগত ১৬ বছর যাবৎ প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ করে দেই। মেধা যাচাইয়ের পাশাপাশি ভালো শিক্ষার্থীরা উপকৃত ও উৎসাহিত হয়। পরীক্ষা চলাকালিন বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন অধ্যক্ষ মারজিয়া বেগম, সংগঠনের পরিচালক মরিয়ম লাভলী ও মহাসচিব নাজমুল হক।


আব্দুল জলিল ১৮-১২-২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com