বিজয় দিবসে কাজিপুরের শাহিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন

  

বিজয় দিবসে কাজিপুরের শাহিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব

আব্দুল জলিল
১৭-১২-২০২৫ ০২:১১ অপরাহ্ন
বিজয় দিবসে কাজিপুরের শাহিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব

স্টাফ রিপোর্টারঃ  

বিজয় দিবসে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন, খেলাধুলা, গ্রাফিতি, ডিসপ্লেতে অংশ নেয়াদের মধ্যে স্থান প্রাপ্তদের মঙ্গলবার পুরস্কার প্রদান করা হয়েছে।দুপুরে বিজয়ীদের মাঝে এই পুরস্কার তুলে দেন কাজিপুর উপজেলা নিবাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, ওসি তদন্ত আবু সাঈদ, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলীসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে কাজিপুরের শিক্ষার্থীদের জন্যে আদর্শস্থাণীয় রেসিডেন্সিয়াল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত “শাহীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল” এর তিন শিক্ষার্থী স্থান করে নিতে সক্ষম হয়েছে।

গতকাল তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো গ্রাফিতিতে গ বিভাগে দ্বিতীয় স্থানলাভকারী ইসরাত জাহান মিষ্টি, তৃতীয় স্থানলাভকারী আব্দুল্লাহ আস সামি এবং খ বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী নুসরাত জাহান রাকা। এসময় পুরস্কার প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে শাহীন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শাহিন রেজা বলেন,“ যেকোন প্রাপ্তিই আনন্দের। বিশেষ করে নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে স্থান করে নেয়াটা অনেক চ্যালেঞ্জের।দুই বছরের একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের মেধার সাক্ষর রেখেই পুরস্কার জিতেছে। আমি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। একইসাথে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদেরকেও ধন্যবাদ জানাই। তারা অনেত পরিশ্রম করে বিদ্যালয়টির সুণাম অর্জনে ভূমিকা রেখে চলেছেন।”


আব্দুল জলিল ১৭-১২-২০২৫ ০২:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 566 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com