কাজিপুরে পরিত্যক্ত পাকা ভবনের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৮:৪৭ পূর্বাহ্ন

  

কাজিপুরে পরিত্যক্ত পাকা ভবনের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

আব্দুল জলিল
১১-১২-২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন
কাজিপুরে পরিত্যক্ত পাকা ভবনের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ পরিত্যক্ত পাকা ভবনের  উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামের  আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে  কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই নিলাম অনুষ্ঠিত হয়।  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও   নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নিলামে মোট ৫২ জন ব্যবসায়ী  অংশ নেন।

একতলা ছাদ ও চার কক্ষ বিশিষ্ট পুরাতন জরাজীর্ণ পরিত্যক্ত পাকা ভবনের অনুমোদিত নিলাম মূল্য  ধরা হয় ১লক্ষ ৩১, হাজার ৭৯২ টাকা।

সর্বোচ্চ দরদাতা শহিদুল ইসলাম ১ লক্ষ ৩৭ হাজার টাকায় নিলাম জেতেন।  আগামী তিন কর্মদিবসের মধ্যেই নিলামে বিজয়ী  মালামাল যথাযথ নিয়মে বুঝে নিবেন।

 এসময় উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য উপজেলা  শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ , উপসহকারী প্রকৌশলী আব্দুল মোমিন, রাশেদুল হাসান ও বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক জান্নাতুল ফেরদৌস।


আব্দুল জলিল ১১-১২-২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com