কাজিপুরে কৃষি প্রণোদনার বীজ সার বিতরণ
৩০ মে, ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন

  

কাজিপুরে কৃষি প্রণোদনার বীজ সার বিতরণ

আব্দুল জলিল
১১-১২-২০২৫ ০৫:১০ অপরাহ্ন
কাজিপুরে কৃষি প্রণোদনার বীজ সার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রণোদনার বীজ  ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে  অফিস কার্যালয় থেকে এই বিতরণ কাজ শুরু করা হয়। বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা  কৃষি অফিসার শরিফুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার ফয়সল আহমেদসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১ হাজার একশ কৃষককে  উপসী জাতের  জনপ্রতি ৫ কেজি  করে ধান বীজ, ১০ কেজি এমওপি, ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

 একইসাথে উপজেলার সাতশ কৃষককে এসএল ৮ এইচ জাতের উন্নতমানের ২ কেজি করে  ধানবীজ প্রদান করা হয়। বিতরণ শেষে ইউএনও ইতোপূর্বে জব্দকৃত নকল  ১০ কেজি করে মোট ১৯৯ কার্টুন  ফুরাডান সার ধ্বংস করেন।

এ/জে


আব্দুল জলিল ১১-১২-২০২৫ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com