শিরোনামঃ
আব্দুল জলিল ১০-১২-২০২৫ ০৫:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সুফলভোগী তিনশত ৩১ জন নারী -পুরুষের মাঝে প্রত্যেককে ১৫ টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে মুরগি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার একেএম আনোয়ারুল হক।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার দিদারুল আহসান, উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com