কাজিপুরে মাদকসেবীর তিনমাসের কারাদন্ড
১৮ এপ্রিল, ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন

  

কাজিপুরে মাদকসেবীর তিনমাসের কারাদন্ড

আব্দুল জলিল
১০-১২-২০২৫ ০৯:০২ পূর্বাহ্ন
কাজিপুরে মাদকসেবীর তিনমাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে এক মাদক সেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ী নিজের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম জালাল উদ্দিন(৭০)। এসময় তার নিকট থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাৎক্ষণিক তা পুড়িয়ে ফেলা হয়। এই অপরাধে ওই ব্যক্তিকে তিনমাসের কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে আদালতের  বিচারক ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। পরে ওইদিনই পুলিশ তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।


আব্দুল জলিল ১০-১২-২০২৫ ০৯:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com