শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-১২-২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
' দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা , গড়বে আগামীর শুদ্ধতা '- প্রতিপাদ্যে গণসচেতনতা ও সততা চর্চার লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনপূর্বক করা হয়।এরপর কজিপুর- সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি,বিএনসিসি,স্কাউট ও গার্লস গাইড প্রতিনিধিগণ অংশ নেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি পরিমল কুমার তরফদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেক্সটইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট কাজিপুর এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আবদুল জলিল, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ দিপু, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর শিক্ষার্থী বিপ্লব হোসেন ও রশনি খাতুন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com