শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-১২-২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বীজ ও সার ডিলারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সর্বশেষ নীতিমালার আলোকে উপজেলার ডিলারদের বিসিআইসি ও বিএডিসি এই দুই ভাগে সমন্বয় করা হয়। অনুষ্ঠানটির সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ডিলারদের উদ্দেশ্যে বলেন, “ আপনাদের সার ও বীজ নিয়ে কোন প্রকার গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না। কৃষক কষ্ট পাবে আর আপনারা সার বীজ মনগড়াভাবে সরবরাহ করবেন এমনটি হতে দেয়া হবে না। কৃষকদের উৎপাদশীল মানসিকতার প্রতি আপনাদের শ্রদ্ধা-ভালোবাসা থাকতে হবে।” কৃত্রিম সংকট প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা জানিয়ে তিনি বলেন, “সরকার কৃষকদের বিষয়ে সচেতন। তাই কোনরূপ গাফিলতি সহ্য করা হবে না।”
কৃষি অফিসের তথ্যমতে, উপজেলার একটি পৌরসভা ও বারোটি ইউনিয়নের মোট ৩৯ জন ডিলারের প্রয়োজন। এরমধ্যে বর্তমানে রয়েছে মোট ২৮ জন। এই ২৮ জনের মধ্যে ১৭জনকে বিসিআইসির ডিলার এবং ১১জনকে বিএডিসি ডিলার হিসেবে সমন্বয় করা হয়েছে। বাকি ১১ জন ডিলার জেলা বীজ ও সার মনিটরিং কমিটির মাধ্যমে নিয়োগ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হকসহ ডিলারগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com