কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবল খেলার উদ্বোধন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবল খেলার উদ্বোধন

আব্দুল জলিল
০১-১২-২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন
কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবল খেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজমাঠে আয়োজিত এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজ পরিচালনা কমিটির  সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ কবির চান্দু। এসময় দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম।

 উদ্বোধনী খেলায় দ্বাদশ শ্রেণি সাডেন শটে একাদশ শ্রেণিকে পরাজিত করেন। নির্ধারিত সময়ে খেলা ১- ১ গোলে সমতা ছিলো। পরে টাইব্রেকারেও ৪-৪ গোলের সমতায় থাকলে খেলা সাডেন শটে গড়ায়। উদ্বোধনকালে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০১-১২-২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 102 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com