কাজিপুরে রোগমুক্তির দোয়া মাহফিলে সেলিম রেজা- সংকটময় মুহূর্তে মানবতার মা খালেদা জিয়ার সুস্থতা খুবই দরকার
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন

  

কাজিপুরে রোগমুক্তির দোয়া মাহফিলে সেলিম রেজা- সংকটময় মুহূর্তে মানবতার মা খালেদা জিয়ার সুস্থতা খুবই দরকার

আব্দুল জলিল
৩০-১১-২০২৫ ০৭:৫০ অপরাহ্ন
কাজিপুরে রোগমুক্তির দোয়া মাহফিলে সেলিম রেজা- সংকটময় মুহূর্তে মানবতার মা খালেদা জিয়ার সুস্থতা খুবই দরকার

স্টাফ রিপোর্টারঃ  

কাজিপুরে রোগমুক্তির দোয়া মাহফিলে  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম রেজা বলেন-~“দেশের এই সংকটময় মুহূর্তে মানবতার মা খালেদা জিয়ার সুস্থতা খুবই দরকার। আল্লাহর নিকটে কায়মনবাক্যে তাঁর  সুস্থতা কামনা করছি। তিনি আমাদের মা। তার সুস্থতার জন্য আমি আজকের এই মাহফিল থেকে পুরো দেশবাসীর নিকটে  দোয়া  চাইছি।”  তাঁর ঐক্যবদ্ধ নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। শুরুতে খালেদা জিয়ার  শারীরিক অবস্থার সর্বশেষ বিষয়ে সবাইকে অবগত করে সবার নিকটে দোয়ার আহবান জানানো হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল খালেদ।

অনুষ্ঠানে দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অসুস্থতা কেবল দলের নয়, জাতীয় রাজনীতির জন্যও গভীর উদ্বেগের বিষয়। তাই তার সুস্থতার জন্য সর্বস্তরের মানুষ দোয়া করছেন।”

 দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান প্রমূখ।#  

 


আব্দুল জলিল ৩০-১১-২০২৫ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com