কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ’র অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত
২৬ এপ্রিল, ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ’র অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৮-১১-২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ’র অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 

কাজিপুরের চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি  কলেজের  অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক এর অবসরজনিত  সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

  বৃহস্পতিবার বিকেলে  কলেজ  মিলনায়তনে  জাঁকজমকপূর্ণ পরিবেশে বিদায় উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করেন কলেজ পরিচালনা কমিটি, কর্মরত শিক্ষক ও কর্মচারীগণ। এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লব।  অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ও শিক্ষানুরাগী সেলিম রেজা। আলোচনায় অংশ নেন কলেজ পরিচালনা পর্ষদের  সভাপতি মহসিন রেজা বিপ্লব, অত্র কলেজের  প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ খোসলেহাজ উদ্দিন ও বর্তমান  উপাধ্যক্ষ শফিকুল ইসলাম।

 শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক একেএম জিল্লুর রহমান , প্রভাষক মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন, উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, স্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মজিবুর রহমান, শিক্ষার্থী সাগরিকা খাতুন, সাবেক শিক্ষার্থী বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী উম্মে হাবিবা বক্তব্য রাখেন।

এরপর কলেজ পরিচালনা কমিটি, শিক্ষকও কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদাযী অধ্যক্ষকে ক্রেস্ট, ফুলেরমালা প্রদান শেষে  শেষে  কলেজের শিক্ষক, কর্মচারী  শিক্ষার্থীরা ফুলে ফুলে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে রেখে আসেন।

 অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক প্রথমে লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবেনযোগান করেন। এরপর শেরপুর মহিলা কলেজ ও সর্বশেষ  চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে দশ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।


আব্দুল জলিল ২৮-১১-২০২৫ ০৩:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 87 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com