শিরোনামঃ
আব্দুল জলিল ২৭-১১-২০২৫ ০৬:২৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ২০২৫-২৬ অর্থ বছরে রোপা আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে মেঘাই (কাজিপুর) খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, গুদাম ইনচার্জ ওলিউর রহমান এবং কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যসূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ মেট্রিকটন এবং চালের লক্ষ্যমাত্রা ৪৫০ মেট্রিকটন । ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৪ টাকা এবং চালের মূল্য ৫০ টাকা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com