কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামানকে প্রশাসনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

  

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামানকে প্রশাসনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন

আব্দুল জলিল
২৭-১১-২০২৫ ০৬:০৬ অপরাহ্ন
কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামানকে প্রশাসনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমাণ্ডার  সাইদুজ্জামান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।গত বুধবার  তিনি চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে মারা যান। তিনি দুর্গম চরাঞ্চলের রঘুনাথপুর গ্রামের মৃত মোফাজ্জ্বল হোসেনের পুত্র। বৃহস্পতিবার সকাল দশটায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের অনার গার্ড পার্টির একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। একইসাথে উপজেলা নির্বাহী অফিসার জানাজা নামাজে অংশ নেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

 স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, ‘বর্তমান সময়ে চারদিকে যেখানে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্ত করার চিত্র চোখে পড়ে সেখানে প্রশাসনের পক্ষ থেকে এতো দূর্গম চরে উপজেলা নির্বাহী অফিসার নিজে এসেছেন। তিনি  শ্রদ্ধা জানানোর পাশাপাশি জানাজা নামাজে অংশ নিয়ে মানবতার সাক্ষর রেখেছেন। একইসাথে এটিই প্রমাণিত হলো যে রাষ্ট্র তার দায়িত্ব ভুলে যায়নি।’


আব্দুল জলিল ২৭-১১-২০২৫ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 495 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com