শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-১১-২০২৫ ০৬:১৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।মেলায় আগত নানা প্রকারের খামারীদের নানা প্রকার উদ্ভাবনী পশু পাখি ও যন্ত্র স্খান পায়।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার অুিফসার ইনচার্জ (ওসি) নূরে আলম প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ।
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রদর্শনীতে লাইভস্টক, লার্জ অ্যানিমাল, স্মল অ্যানিমাল ও পেট অ্যান্ড ফেনসিবার্ড অ্যানিমাল ক্যাটাগরিতে উন্নতজাতের গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়াসহ প্রাণিসম্পদের যান্ত্রিকীকরণের বিভিন্ন প্রযুক্তির ত্রিশটি স্টল স্থান পায়। পরে বিজয়ী তিনটি স্টলকে পুরস্কার প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com