কাজিপুরে অটোভ্যান চালকের বাড়ি থেকে ভেজাল সার উদ্ধার- অর্থদণ্ড
৩০ মে, ২০২৬ ০৬:২১ অপরাহ্ন

  

কাজিপুরে অটোভ্যান চালকের বাড়ি থেকে ভেজাল সার উদ্ধার- অর্থদণ্ড

আব্দুল জলিল
২১-১১-২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন
কাজিপুরে অটোভ্যান চালকের বাড়ি থেকে ভেজাল সার উদ্ধার- অর্থদণ্ড

স্টাফ  রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের  কাজিপুরে  এক অটোভ্যান চালকের বাড়িতে অভিযান চালিয়ে একশ বস্তা ভেজাল সার উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। ওই ব্যক্তির নাম  হেলাল উদ্দিন(২৭)। তিনি উপজেলার হরিনাথপুর বাজার এলাকার ছোরহাব আলীর পুত্র। পেশায় অটোভ্যান চালক হেলাল উদ্দিন গোপনে ভেজাল সার বাড়িতে মজুদ করে বিক্রি করে আসছিলেন। 

 জানা গেছে, গোপন সাংবাদ পেয়ে শুক্রবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হরিনাথপুর বাজার এলাকায় ভেজাল সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক  সাইফুল ইসলাম ও সেকেন্ড অফিসার আবু সাইদ সংগীয় ফোর্সসহ হেলাল উদ্দিনকে  ভেজাল সার বিক্রির সময় ধরে ফেলেন। পরে  হেলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একশ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়।

   এসআই সাইফুল ইসলাম জানান, হেলাল উদ্দিন বগুড়া জেলার ধুনট উপজেলা হতে ভেজাল সার এনে ভ্যান চালানোর পাশাপাশি সেগুলো কৃষকের নিকটে বিক্রি করছিলেন। এতে করে স্থানীয় কৃষকেরা প্রতিারিত হচ্ছিল।

ইউএনও মোস্তাফিজুর রহমান জানান,  “সার ব্যবস্থাপনা আইনে হেলাল উদ্দিনকে চল্লিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়। তাৎক্ষণিক টাকা পরিশোধ করে ভবিষ্যতে এ রকমটি আর করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধারকৃত সারগুলো ধ্বংস করে মাটিচাপা দেয়া হয়। ” 


আব্দুল জলিল ২১-১১-২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com