দেশি ব্লাক বেঙ্গল জাতের পাঠা মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে- ইউএনও মোস্তাফিজুর রহমান
৩০ মে, ২০২৬ ০৬:২০ অপরাহ্ন

  

দেশি ব্লাক বেঙ্গল জাতের পাঠা মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে- ইউএনও মোস্তাফিজুর রহমান

আব্দুল জলিল
১৯-১১-২০২৫ ০৪:৫২ অপরাহ্ন
দেশি ব্লাক বেঙ্গল জাতের পাঠা মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে- ইউএনও মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ছয়টিসহ মোট ৮টি ইউনিয়নের সুবিধাভোগী ২৯টি পরিবারকে মাথাপিছু ২টি করে মোট ৫৮ টি ছাগলের পাঠা প্রদান করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই পাঠা প্রদান করা হয়।  প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বøাক বেঙ্গল জাতের এই পাঠাগুলো চুয়াডাঙ্গার এক খামার থেকে নিয়ে আসা হয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে।

মঙ্গলবার  বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন, এই উদ্যোগটি দেশি ব্লাক বেঙ্গল জাতের সংরক্ষণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে ভালো মানের পাঠার চাহিদা পূরণে সহায়ক হবে। চরাঞ্চলের মানুষের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ  দিদারুল আহসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান। 

 এসময়ে প্রাণিসম্পদ দপ্তর এর কর্মচারী এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৯-১১-২০২৫ ০৪:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com