শিরোনামঃ
আব্দুল জলিল ১২-১১-২০২৫ ০৮:৩১ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে ধানের শীষের প্রচারনায় এক নতুন জোয়ার নেমেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার মিছিল সমাবেশে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাইজবাড়ী হাইস্কুল মাঠ কানায় কানায় ভরে যায়। উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মিও এই সমাবেশে ব্যানার ফেস্টুন হাতে ধানের শীষের স্লোগান দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। আরও বক্তব্য রাখেন মিউপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মুন্জুর রশিদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলে আহবায়ক জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন প্রমুখ। সভাপতিত্ব করেন মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক।
বিশাল গণজমায়েতে সেলিম রেজা বলেন, আমরা সকলেই ধানের শীষের লোক। ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। তবে এটাও মনে রাখতে হবে, কাজিপুরের ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে গেলে একজন দক্ষ কৃষক দরকার, যিনি সোনার ধান ঘরে তুলতে পারবেন। আমি শতভাগ আশাবাদী বিগত সময়ে দলের কর্মকান্ড, হামলা-মামলা, আন্দোলনের সংগ্রামের ভুমিকা বিবেচনায় নিয়ে দল আমাকেই মনোনয়ন দিবেন। যদি কোনক্রমে আমি মনোয়ন বঞ্চিত হই তারপরেই বিগত ১৬ বছরে যেমন আমি আপনাদের পাশে ছিলাম আগামীতেও একইভাবে আপনাদের পাশে থাকব- ইনশাআল্লাহ। আমি কোথাও হারিয়ে যাইনা।আমার ঠিকানা কাজিপুরের মাটিতে শিকড়শুদ্ধ রয়েছে। পরগাছা নই আমি, সেটা আপনারাও জানেন।
সমাবেশ পুর্বে ধানের শীষের প্রচারনায় এলাকায় প্লাকার্ড, ফেস্টুন হাতে নেতাকর্মিরা মিছিলে অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com