কাজিপুরে ২৮৭ পরিবারকে ১৫টি করে হাঁস প্রদান
১৫ এপ্রিল, ২০২৬ ০৪:২০ পূর্বাহ্ন

  

কাজিপুরে ২৮৭ পরিবারকে ১৫টি করে হাঁস প্রদান

আব্দুল জলিল
০৪-১১-২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
কাজিপুরে ২৮৭ পরিবারকে ১৫টি করে হাঁস প্রদান

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে-খাসরাজবাড়ি, মনসুরনগর, চরগিরিশ, মাইজবাড়ি এই ৪'টি ইউনিয়নের সুবিধাভোগী ২৮৭টি পরিবারকে মাথাপিছু ১৫টি করে হাঁস প্রদান করা হয়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই হাঁস প্রদান করা হয়।

সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার  মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। 

এসময়ে প্রাণিসম্পদ দপ্তর  অন্যান্য কর্মচারী এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন। 


আব্দুল জলিল ০৪-১১-২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com