কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক হাবিবুর রহমানের অবসরজনিত বিদায়
১৮ এপ্রিল, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

  

কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক হাবিবুর রহমানের অবসরজনিত বিদায়

আব্দুল জলিল
১৬-০৯-২০২৫ ০৭:০০ অপরাহ্ন
কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক হাবিবুর রহমানের অবসরজনিত বিদায়

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ নম্বর সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা  হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  সরকারী চাকুরি থেকে তিনি অবসরজনিত কারণে বিধি মোতাবেক প্রশাসকের দায়িত্ব থেকেও তাকে বিদায় জানানো হয়।

মঙ্গলবার বিকেলে সোনামুখী ইউনিয়ন পরিষদে বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন ইউপি সদস্যগণ। এসময় উপস্থিত ছিলেন  ইউপি সচিব ইতি রানী সরকার, ইউপি সদস্য কেএম আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, রিপন মিয়া, বেলাল হোসেন, মতিয়ার রহমান, গোলাম রব্বানী, শাহাদৎ হোসেন, ইব্রাহিম, আশাদুল ইসলাম, জাহানারা খাতুন , ছনি খাতুন, ও মলি খাতুন। উল্লেখ্য সরকারী পরিপত্র অনুযায়ী হাবিবুর রহমান গত বছরের ২৮ নভেম্বর থেকে সোনামুখী ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।


আব্দুল জলিল ১৬-০৯-২০২৫ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com