শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৯-২০২৫ ০৭:৫৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ নারী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান কাজিপুরের চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ফজলুল হক। শুরুতে শিক্ষার্থীদের গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।এরপর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর অধ্যক্ষের সভাপতিত্বে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হাজ্জাজ আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাগরিকা খাতুন ও ময়ুরী খাতুন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com