কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সাধারণ সভা
১৭ এপ্রিল, ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সাধারণ সভা

আব্দুল জলিল
০৪-০৯-২০২৫ ০৩:৪১ অপরাহ্ন
কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সাধারণ সভা

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা কলেজে আসলে প্রথমেই তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব। এরপর সাধারণ সভায় সভাপতি কলেজের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরে আগামীতে কলেজটির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় পরিচালনা কমিটির অন্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হিতৈষী সদস্য লুৎফর রহমান, অভিভাবক সদস্য মজিবুর রহমান শেখ, বিদ্যুৎসাহী সদস্য জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি সাবেরা সুলতানা তিথি।

এরপর পরিচালনা কমিটির সদস্যগণ শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় সভাপতি কলেজে প্রকৃত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং আগামীতে ভালো ফলাফল অর্জন করার পথে শিক্ষকদের আরও মনোযোগী হবার পরামর্শ দেন। 


আব্দুল জলিল ০৪-০৯-২০২৫ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com