শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৯-২০২৫ ০৬:০০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরে খোলা বাজারেসরকারী মূল্যে আটা বিক্রির প্রথম দিনেই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে আটা না পেয়ে ফিরে গেছেন অনেক মানুষ। সোমবার সকালে উপজেলার মেঘাই বাজারে এই আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা গুদাম কর্মকর্তা অলিউর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ডিলার শাফি ও জালাল উদ্দিন। প্রতিদিন এক টন আটা ২৪ টাকা দরে একশ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রতিজনের নিকট পাঁচ কেজি করে আটা বিক্রি করা হচ্ছে। তবে বিক্রয়কেন্দ্রে প্রথম দিনই প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। লম্বা লাইনের এক তৃতীয়াংশ মানুষও এই আটা পায়নি। মেঘাই বাজারে লাইনে দাঁড়িয়ে থেকে আটা সংগ্রহ করতে না পারা সগির মিয়া জানান, আমার সাত সদস্যের পরিবারএ সবাই কাজে গেছেএ আমি বুড়া মানুষ । সকালে আইসা লাইনে দাঁড়াইছিলাম। কিন্তু আটার নিকট যাইতেই পারলাম না। তার আগেই হুনলাম শ্যাস হইয়া গ্যাচে। সরকার যদি বরাদ্দ বাড়াইয়া দিতো তাইলে ভালো হইতো।
ডিলার জালাল উদ্দিন বলেন, দুইটি পয়েন্ট থেকে আটা বিতরণ করা হয়েছে। অনেক মানুষ লাইনে ছিলো যারা আটা পায়নি। কিন্তু বরাদ্দ না থাকায় আমাদের কিছু করার নেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com