কাজিপুরের মনসুরনগর ইউনিয়নে নেই প্রশাসক কিংবা পানেল চেয়ারম্যান -ব্যাহত সেবা
১৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরের মনসুরনগর ইউনিয়নে নেই প্রশাসক কিংবা পানেল চেয়ারম্যান -ব্যাহত সেবা

আব্দুল জলিল
১৯-০৪-২০২৫ ০৪:১৯ অপরাহ্ন
কাজিপুরের মনসুরনগর ইউনিয়নে নেই প্রশাসক কিংবা পানেল চেয়ারম্যান -ব্যাহত সেবা

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার  ১২ নম্বর মনসুর নগর ইউনিয়নের জনগণের সেবা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। সরকারি আদেশে উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যানের পদ বাতিল করার পর থেকে অন্যান্য ইউনিয়নে প্রশাসক বা প্যানেল  চেয়ারম্যান নিয়োগ করা হলেও ব্যতিক্রম মনসুর নগর ইউনিয়ন। এই ইউনিয়নে এখন অবধি নেই কোন প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান। এর ফলে জনগণ সেবা পেতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভায় সরকারিভাবে উন্নয়নের জন্যে নগদ টাকা, চাল ও গম বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর দেয়া প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দ হওয়ায় তা দিয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে গত মাস থেকে।মনসুর নগর ইউনিয়নে  টিআর হিসেবে ১১ লক্ষ ৩০ হাজার টাকা, কাবিটা ১২ লক্ষা ৫০ হাজার টাকা , গম ৯ টন এবং চাল ৯ টন বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এসব বরাদ্দ পড়ে রয়েছে। কোন কার্যক্রম চালানো যাচ্ছে না। এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে ওই ইউনিয়ন পরিষদের সদস্যগণ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রেজুলেশন আকারে পাশ করার কারণে।s চেয়ারম্যানের প্রত্যয়নপত্রের জন্যে তিনদিন ঘুরেও তা না পেয়ে হতাশার কথা জানিয়েছেন কলেজছাত্র রকিবুল আলম। তিনি জানান, চেয়ারম্যানের দেখা নেই পরিষদে। পরে শুনলাম তিনি দায়িত্বে নেই। তবে কে এই কাজ করবেন তাও জানিনা।  এদিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান বা প্রশাসক কোনটিই না থাকায় এলাকর উন্নয়ন প্রকল্প গ্রহণ করাও সম্ভব হচ্ছে না বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা গেছে।

 তারা জানিয়েছে চলমান উন্নয়ন প্রকল্পের জন্যে টি আর, কাবিখা, কাবিটার আওতায় নগদ টাকা, চাল ও গম বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু ওই ইউনিয়নে কোন প্রকল্প গ্রহণ সম্ভব না হওয়ায় থমকে গেছে উন্নয়ন কাজ।

 কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের জন্যে প্রকল্প চাওয়া হলে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি এবং কয়েকজন ইউপি সদস্য মিলে আরও একটি তালিকা প্রদান করেন। এতে করে অফিস প্রকল্প  নেবার ক্ষেত্রে কোনো তালিকাই গ্রহণ করেনি।  কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক বলেন, আমরা ওই ইউনিয়নের সম্মিলিত একটি উন্নয়ন প্রকল্পের তালিকা পাইনি। ফলে সেখানে কাজ করা সম্ভব হয়নি।

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, আমরা মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের পাস করা অনাস্থা প্রস্তাব পেয়েছি। সেটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। তিনি শিঘ্রই ওই ইউনিয়নে হয় প্রশাসক, না হয় প্যানেল চেয়ারম্যান নিয়োগ করবেন। তখনই আশা করি জটিলতা কেটে যাবে।


আব্দুল জলিল ১৯-০৪-২০২৫ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 662 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com