চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
১৬ মে, ২০২৬ ০৭:২৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিউজরুম
০৮-০৪-২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
চৌহালীতে যমুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

-চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে গোসল করতে নেমে   নিখোঁজ যুবক মিরাজুল ইসলামের (২২) মরদেহ ৩৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা  ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে জেলেরা পরিবারের কাছে হস্তান্তর করেছে। মিরাজুল উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে। মিরাজুলের কাকা বাবু মিয়া জানান, গত রবিবার (৬ এপ্রিল) বিকেলের দিকে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে ভেসে যায় মিরাজুল। পরবর্তীতে জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যান।  আজ সকালে কয়েকজন জেলে নদীতে লাশ ভাসতে  দেখে আমাদের খবর দিলে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে লাশ নিয়ে আসি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজরুম ০৮-০৪-২০২৫ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com