কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক এর ইন্তেকাল
১৯ এপ্রিল, ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন

  

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক এর ইন্তেকাল

আব্দুল জলিল
০৭-০৪-২০২৫ ০৬:০২ অপরাহ্ন
কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা ছাইদুল হক এর ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও নিজ গ্রাম পূর্ব খুকশিয়া  উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাইদুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

সোমবার পূর্ব খুকশিয়া ঈদগাঁ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও দেওয়ান আকরামুল হক এবং থানা পুলিশের ওসি নূরে আলমসহ  পুলিশের দল তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

 তিনি যুদ্ধকালীন একটি দলের কমান্ডারের দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আব্দুল জলিল ০৭-০৪-২০২৫ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 206 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com