শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-০৭-২০২৪ ১১:৫৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে বিদ্যুতের তারের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে।
বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে। নিহত ওই লাইনম্যানের নাম শাহিন মিয়া। তিনি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com